স্যামসাং –এর ১০.১ ইঞ্চি ডিসপ্লের নতুন ট্যাব উন্মোচন


দক্ষিণ কোরিয়ান প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান 'স্যামসাং’ ৭ ইঞ্চি পর্দার পর এবার গ্যালাক্সি ট্যাব এর জগতে ১০.১ ইঞ্চি ডিসপ্লে সংস্করণ শীঘ্রই বিশ্ব বাজারে আনতে যাচ্ছে । এখন শুধুমাত্র জার্মানির বাজারের জন্য নতুন এই গ্যালাক্সি ট্যাবলেটটি উন্মোচন করা হয়েছে। 

স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ ১০.১ ইঞ্চির এই ডিভাইসটির দুটি সংস্করণ আন্তর্জাতিক বাজারে ছাড়বে। ২৮৯ ইউরো  মূল্যের সংস্করণটি  ওয়াই-ফাই সংযোগ ও থ্রিজি সমর্থন করবে, আর অন্যটি এলটিই নেটওয়ার্ক অর্থাৎ ফোরজি নেটওয়ার্ক সমর্থিত, যার মূল্য ধরা হয়েছে ৩৪৯ ইউরো।

নতুন এই সংস্করণে ১৯২০ x ১২০০ পিক্সেল রেজ্যুলেশনের টিএফটি ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক গ্যালাক্সি ট্যাব এটি । এতে রয়েছে ১.৬ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর । যা ইন্টারনেট ব্যবহারে আরো স্বাচ্ছন্দ এনে দেবে।

এ ডিভাইসে ২ গিগাবাইট র‍্যাম এবং ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরী দেয়া আছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২০০ গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে। ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলার জন্য এর পিছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সেলফি তোলার জন্য আছে ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

আর দীর্ঘক্ষণ চলার উপযোগী ৭৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ট্যাবলেটটিকে আলাদা মাত্রা এনে দিয়েছে। সূত্র- ইন্টারনেট

0 Comment "স্যামসাং –এর ১০.১ ইঞ্চি ডিসপ্লের নতুন ট্যাব উন্মোচন"

Post a Comment

সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।