নকল
ও নিম্নমানের পণ্যের ভীড়ে গুনগত মানে সেরা স্মার্টফোন উপহারের মাধ্যমে হুয়াওয়ে (Huawei)
ফোন ধীরে ধীরে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাই মধ্যবিত্ত ক্রেতাদের সাধ্যের মধ্যে
সেরা স্মার্টফোন কেনার সুযোগ করে দিতে হুয়াওয়ে বিভিন্ন মডেলের হ্যান্ডসেটের দাম
কমিয়েছে ৫০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত।
দেশের
বাজারে থাকা হুয়াওয়ের স্মার্টফোনগুলোর মধ্যে ওয়াই৬২৫, ওয়াই৬ লাইট, ওয়াই৬, জি প্লে
মিনি, ওয়াই৬ প্রো, অনার ৪এক্স, পিএইট লাইট, জিআর থ্রি ও জিসেভেন প্লাসের দাম কমানো
হয়েছে। ক্রেতারা প্রতিটি হ্যান্ডসেটে পাবেন এক বছরের বিক্রয়োত্তর সেবা।
টেকনোলজিসের
(বাংলাদেশ) ডিভাইস ডিরেক্টর ইংমার ওয়্যাং জানান, হুয়াওয়ে স্মার্টফোন বিক্রি
বৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ গ্রাহকদের সবার হাতে মানসম্মত স্মার্টফোন
পৌঁছুক এটাই তাদের প্রধান লক্ষ্য।’

0 Comment "দেশের বাজারে হ্রাসকৃত মূল্যে হুয়াওয়ে (Huawei) ফোন"
Post a Comment
সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।