অবশেষে
এলজি কে সিরিজের স্মার্টফোন কে৭ ও কে১০ বাজারে ছেড়েছে। কে৭ এর দাম নির্ধারণ করা
হয়েছে ৯ হাজার ৫০০ রুপি এবং কে১০ এর দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৫০০ রুপি।
বাংলাদেশি মুদ্রায় ফোন দুটির দাম যথাক্রমে ১১ হাজার ১৯৭ টাকা এবং ১৫ হাজার ৯১১
টাকা। স্মার্টফোন দু’টি বর্তমানে ভারতের বাজারে পাওয়া গেলেও শীঘ্রই তা বাংলাদেশের
বাজারে আসছে।
এলজি
কে৭ ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ভিডিও করা ও ছবি তোলার জন্য এবং ৫
মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য রয়েছে। ফোনটির ব্যাটারির ক্ষমতা
২১২৫ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের, যা দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চয়তা রয়েছে। স্মার্টফোনটিতে
৪৮০×৮৫৪ পিক্সেল রেজ্যুলেশন এবং ৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে ১.১ গিগাহার্জের
কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট প্রসেসর জুড়ে দেয়া হয়েছে। স্মার্টফোনপ্রেমীদের নজর
কাড়তে এই ফোন দুটির Glossy ফিনিস বডি এবং 2D Curved Glass-এর ডিজাইন নিয়ে এসেছে
নির্মাতা প্রতিষ্ঠান এলজি।
এলজি
কে১০ স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে ১.২ গিগাহার্জের স্ন্যাপড্রাগন ৪১০
কোয়াডকোর ব্যবহার করা হয়েছে। ৭২০×১২৮০ পিক্সেল রেজ্যুলেশনের ৫.৩ ইঞ্চি ডিসপ্লে
রয়েছে। এতে ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস প্রটেকশন ব্যবহার করা
হয়েছে। এছাড়া ডিসপ্লের সুবিধার জন্য পুরো পর্দা জুড়ে ব্যবহার হয়েছে ২.৫ ডি কার্ভড
গ্লাস। এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ভিডিও করা ও ছবি তোলার জন্য এবং ৫ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা ভিডিও চ্যাট ও সেলফি তোলার জন্য রয়েছে। এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে
অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ এবং ২৩০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

0 Comment "এলজি কে সিরিজের সাশ্রয়ী দুই ফোন এখন বাজারে"
Post a Comment
সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।