বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু ইন্টারনেট সেবা সেই তুলনায় অনেকখানি পিছিয়ে। তাইতো উন্নয়নশীল দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা যাতে উন্নত ইন্টারনেট সেবা ভোগ করতে পারে তেমন কিছুর ঘোষণা দিয়েছে ফেসবুক। এজন্য দুটি উদ্যোগ সবার সামনে ঘোষণা করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই টেক জায়ান্ট।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোতে অনুষ্ঠিত
বার্ষিক এফ-৮ সম্মেলনে এই কথাই জানান দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের নেয়া দু’টি উদ্যোগের একটি হলো ‘দ্যা অ্যান্টেনা রেডিও ইন্টেগ্রেশন ফর এফিসিয়েন্সি ইন স্পেকট্রাম (এআরআইইএস) সিস্টেম। এই উদ্যোগের ফলে উন্নয়নশীল দেশগুলোতে দূরবর্তী এলাকাগুলোয় মান, দক্ষতা ও গতিতে উন্নত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে।
ফেসবুকের অপর উদ্যোগের নাম হলো টেরাগ্রাফ। এটি মূলত ৬০ গিগাহার্টজ ক্ষমতার এক রেডিও সিস্টেম, যার ফলশ্রুতিতে বিশ্বের ঘনবসতিপূর্ণ ক্ষুদ্র ক্ষুদ্র শহরগুলোতে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া সম্ভব হবে।। টাইমস অফ ইন্ডিয়া’র খবরে এমনই আভাস মিলেছে।

0 Comment "ইন্টারনেট সেবার উন্নয়নে ফেসবুকের নতুন দুটি উদ্যোগ "
Post a Comment
সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।