চোখের
মণিতে লেন্স স্থাপন সাথে একটি ইন-বিল্ট ক্যামেরা। আর এই ক্যামেরা নিয়ন্ত্রণ করছে
চোখের পাতা। চোখের পলক ফেললেই যেন আসল ক্যামেরার মতো ক্লিক, আর ক্লিক করলেই উঠবে
ছবি। এরকম স্বপ্নের দেখা মিলতো এত দিন হলিউডের সিনেমাগুলোতে। তবে বিজ্ঞানের
অপরিসীম অগ্রগতির ফলে এই অবাস্তব ব্যাপারই এখন বাস্তব হতে চলেছে।
স্মার্টফোনে
ছবি তোলার দিন বুঝি শেষ হয়ে এলো, কেননা স্মার্ট কনট্যাক্ট লেন্স দিয়ে ছবি তোলার
যুগ যে চলে এসেছে। ইতোমধ্যে গুগল, নোভার্টিসের সঙ্গে হাত মিলিয়ে এমন লেন্স তৈরি
করে সকলকে তাক লাগিয়েছে। এবং তা তৈরি করে বাজারজাত করার পেটেন্ট পেয়েছে স্যামসাং
কোম্পানী। ছোট ডিসপ্লে, একটি ক্যামেরা, একটি অ্যান্টেনা এবং একাধিক সেন্সর নিয়েই
তৈরী হচ্ছে এই বিশেষ কনট্যাক্ট লেন্স । ছবি তোলার পাশাপাশি এই লেন্সগুলির মাধ্যমে
শরীরে শর্করার মাত্রাও অনায়াসেই জানা যাবে।
জানা
গেছে, এই ক্যামেরার বিশেষত্ব হলো- পুরো চোখের পাতাই নিয়ন্ত্রণ করার ক্ষমতা। পলক
ফেললেই উঠবে ছবি, ফলে বিপদ তো রয়েছেই। তবে সমস্যার কথা হলো এই স্মার্ট লেন্স কখন
কোথায় কার ছবি তুলছে তা বোঝা একটু কঠিনই বটে। এতে ছবি নিয়ে প্রতারণার একটা আশংকা
অবশ্য থেকে যায়। তাই বলে আবিষ্কার তো আর থেমে থাকবে না। এর প্রতিকার অবশ্যই
বিজ্ঞানীরা বের করে ফেলবেন এমনই আভাস মিলেছে প্রযুক্তিবিদদের কথায়। - দ্যা গার্ডিয়ান অবলম্বনে।

0 Comment "চোখ যখন পুরোদস্তুর ক্যামেরা, অবিশ্বাস্য নয় ব্যাপারটা!"
Post a Comment
সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।