মনোভাব প্রকাশের অন্যতম মাধ্যম ‘ইমোজি’


বর্তমান সময়ে মানুষের মনোভাব প্রকাশের নতুন এক মাধ্যম ‘ইমোজি’। আগে মানুষ লিখেই মনোভাব প্রকাশ করত, আর এখন লেখার সাথে নতুন মাত্রা দিয়েছে ইমোজি। এরকম কিছু মজার তথ্য আজ আমরা জানবো এই প্রতিবেদনে-

১. ‘ইমোজি’ শব্দের উৎপত্তি জাপানি শব্দ ‘ইমোডজি’ থেকে। এর অর্থ ‘স্মাইলি’ অর্থাৎ ‘হাসিমুখ’।

২. ‘ইমোজি’ সর্বপ্রথম জনপ্রিয়তা লাভ করে ২০১২ সালের দিকে। যদিও ১৯৯৯ সাল থেকে   ‘ইমোজি’-র অস্তিত্ব ছিল। কিন্তু, ২০১২ সালে অ্যাপল তাদের ‘আইফোনে’ প্রথম ‘ইমোজি’ ব্যবহার শুরু করে, যা কালে কালে  জনপ্রিয়তার শিখরে পৌঁছায়।

৩. ল্ক্ষ্য করলে দেখা যায়, ২০১৪ সাল থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে ‘ইমোজি’-র দাপুটে বিচরনের আলোর ঝলকানি।

৪. সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর মধ্যে ‘টুইটার’ই প্রথম ‘ইমোজি’ ব্যবহার করে সবার নজর কাড়ে। 
৫. পরবর্তীতে ২০১৩ সালে ‘ইমোজি’ শব্দটিকে একরকম বাধ্য হয়েই তাদের অভিধানে স্থান দেয় অক্সফোর্ড ডিকশনারি।

৬. আমেরিকার বাস্কেটবল প্লেয়ার মাইকেল স্কট এবং পপ তারকা মাইলি সাইরাস তাদের শরীরে প্রথম ‘ইমোজি’-র ট্যাটু এঁকে হৈ চৈ ফেলে দেয়।

৭. নতুন মাত্রার নতুন স্বাদের কথা জানান দিতে ২০১৪ সালের জুন মাসে ২৫০টি নতুন ‘ইমোজি-কে প্রকাশ্যে আনা হয়।

৮. বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহার হয় ‘হৃদয়’ আকৃতির ইমোজি।

৯. জানা গেছে, ‘ইমোজি’ নিয়ে এরইমধ্যে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবিও বানানো হয়েছে।


১০.ও হ্যাঁ আরেকটা কথা বলি, ‘ইমোজি’ অ্যাপও বাজারে চলে এসেছে। তাই আর চিন্তা কী! এই অ্যাপের সাহায্যে আপনি ‘ইমোজি সেলফি’ও তুলতে পারেন।

0 Comment "মনোভাব প্রকাশের অন্যতম মাধ্যম ‘ইমোজি’"

Post a Comment

সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।