সবাই জানেন কিস্তিতে তো অনেক কিছুই পাওয়া যায় যেমন বাড়ি-গাড়ি বা ফ্রিজ-টিভি।
স্মার্টফোনও বিক্রি হয় কিস্তিতে। তবে তাই বলে আইফোন কিস্তিতে বিক্রি! অবিশ্বাস্য
ব্যাপার নয়কি। তাও আবার যথেষ্ট সস্তায়। এমন অভিনব অফার নিয়ে আইফোন নির্মাতা অ্যাপল
হাজির হতে যাচ্ছে ভারতীয় স্মার্টফোন বাজারে। সবার ভাগ্যে এমন সুযোগ না মিললেও প্রাথমিকভাবে ভারতীয় কর্পোরেট
সেক্টর-এ যারা চাকরি করেন, তারাই কেবল এটি পাবেন।
জানা
গেছে,
এরই মধ্যে ভারতের নামকরা কয়েকটি প্রথমসারির সংবাদপত্রে কিস্তিতে আইফোন বিক্রির
বিজ্ঞাপনও দিয়েছে অ্যাপল। বিজ্ঞাপন অনুযায়ী, আইফোন-এর সর্বশেষ মডেল ‘আইফোন
এসই’ দু’বছরের মধ্যে মাসিক ৯৯৯ রুপির কিস্তি পরিশোধের শর্তে মিলবে।
এছাড়া
‘আইফোন ৬’ এবং ‘আইফোন ৬এস’ মডেল দু’টিও যথাক্রমে মাসিক ১ হাজার ১৯৯ রুপি এবং ১ হাজার ৩৯৯ রুপির কিস্তিতে
দু’বছরের মধ্যে পরিশোধের শর্তে নেয়া যাবে। সমস্যা হলে দু’বছরের
মধ্যে পছন্দ অনুযায়ী কিস্তিতে নেওয়া মডেলটি পাল্টেও নেওয়া যাবে। ভারতীয় পরিবেশকদের
মাধ্যমেই এই অফার দেবে অ্যাপল। ফোনটির বাজার মূল্য ৩৯ হাজার রুপি হওয়ার কারনে নগদ
বিক্রি বেশ মন্দা যাওয়ায় কিস্তিতে বিক্রির সিদ্ধান্ত নেয় অ্যাপল। উল্লেখ্য,আইফোনের
নতুন মডেল এসই ভারতে ৮ এপ্রিল উন্মোচন করে অ্যাপল কর্তৃপক্ষ।

0 Comment "আইফোন এসই কিস্তিতে দিচ্ছে ভারতের আইটি মার্কেটে"
Post a Comment
সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।