উইন্ডোজ ১০ চালিত এসারের সাশ্রয়ী ফোন এসেছে অনলাইন ষ্টোরে


তাইওয়ানভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা কোম্পানি এসার লিকুইড এম৩৩৩ নামে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে সম্প্রতি। প্রতিষ্ঠানটি  বাজারে স্মার্টফোনের উপস্থিতি বাড়াতে উঠে পড়ে লেগেছে।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯.৯৯ ডলার। অবশ্য এখনই সরাসরি বাজারে মিলবে না। আপাতত ফোনটি মিলবে কেবল মাইক্রোসফট স্টোর ও অনলাইন স্টোরে।

৪.৫ ইঞ্চির এফডব্লিউভিজিএ ডিসপ্লে সম্বলিত ফোনটিতে ৮৫৪*৪৮০ পিক্সেল রেজ্যুলেশনের রয়েছে। আর প্রসেসর হিসেবে ১.২ গিগাহার্জ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১০ ব্যবহার করা হয়েছে।

এই ফোনে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা থাকলেও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ক্ষমতা আরও অনেক বৃদ্ধি করা যাবে।

২০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আর ৫ মেগাপিক্সেলের রিয়ার ও সেলফি ক্যামেরা জুড়ে দেয়া হয়েছে ডিভাইসটিতে। সবশেষে একটা কথা না বললেই নয়, কানেক্টিভিটির দিক থেকে ফোনটি 4G , 3G, WI-FI, LTE, Bluetooth ও GPS সমর্থন করবে। খবরটি জানা গেল, টাইমস অব ইন্ডিয়ার নিউজ ডেস্ক থেকে।

0 Comment "উইন্ডোজ ১০ চালিত এসারের সাশ্রয়ী ফোন এসেছে অনলাইন ষ্টোরে"

Post a Comment

সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।