অ্যাপল কোম্পানী আনছে বাটনবিহীন কিবোর্ড


প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ‘কি’ বা বাটন থাকবে না- এমন কিবোর্ড অচিরেই বাজারে আনতে যাচ্ছে । ইতোমধ্যে এর জন্য পেটেন্ট-এরও আবেদন করে ফেলেছে মার্কিন এ প্রযুক্তি প্রতিষ্ঠান। ইউএস পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিসের প্রকাশিত নথি থেকে খবরটির সত্যতা মিলেছে।

জানা গেছে, ২০১৫ সালের সেপ্টেম্বরে নতুন ধরনের এই কিবোর্ডের জন্য এ পেটেন্ট আবেদন করা হলেও তবে বিগত ৭ এপ্রিল ২০১৬ বিষয়টি প্রথম প্রকাশ করা হয়।

দ্যা নেক্সট ওয়েব এক খবরে জানিয়েছে, মূলত ম্যাকবুকের জন্যই ‘কি’ বা বাটনবিহীন কিবোর্ড এনে বাজারে আরো সুদৃঢ় অবস্থান তৈরী করায় মনোনিবেশ করেছে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এজন্যই আবেদন করা হয়েছে, কিবোর্ডটির  পেটেন্ট অনুমোদনের জন্য ।

টাচ-নির্ভর একটি কাস্টোমাইজেবল, স্বচ্ছ ও সমান পৃষ্ঠের ইলেকট্রনিক ডিভাইসের কথা পেটেন্ট আবেদনে বলা হয়েছে, আর বলা হয়েছে কিবোর্ডটির উপর  যেখানেই চাপ দেয়া হোক, সেটি প্রতিক্রিয়া দেখাবে।

নতুন ধরনের এই কিবোর্ডে নিউমেরিক কিপ্যাড, মাল্টিপল ট্র্যাকপ্যাড বা বিশেষ ডিভাইসের কিবোর্ড ‘কি’ কাস্টোমাইজেবল, অর্থাৎ নিজের মতো করে ডিসপ্লে সজ্জা পরিবর্তন করা যাবে। সীমানাসহ প্রতিটি বাটন অন্ধকারে স্পষ্ট হওয়ার জন্য কিবোর্ডটির নিচে আলোর ব্যবস্থাও থাকবে। এই কিবোর্ডটির আরেকটি সুবিধা হলো- সম্পূর্ণ টাচ সুবিধা সম্বলিত হওয়ায় এতে ময়লা বা ধূলাবালি কম ধরবে। ফলে নষ্ট হওয়ার আশংকা অনেক কমে যাবে। তবে কিবোর্ডটি কিন্তু এখনই মিলছে না, বাজারে আসতে আসতে এখনও বছরখানেক অপেক্ষা।

0 Comment "অ্যাপল কোম্পানী আনছে বাটনবিহীন কিবোর্ড "

Post a Comment

সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।