ইয়াহুর মেইল অ্যাপে এলো একাধিক মেইলবক্স চালানোর সুবিধা

ইয়াহুর মেইল অ্যাপে একাধিক মেইলবক্স চালানোর সুবিধা যোগ হয়েছে ব্যবহারকারীদের জন্য। বিগত ১৫ এপ্রিল ২০১৬ থেকে এ সুবিধা চালু করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু।

নতুন সেবাটি চালু হওয়ার ফলে গুগল ড্রাইভ বা ড্রপবক্সে সহজেই যে কোনো ফাইল প্রেরণ করা যাবে।

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহুর মতে, এই অ্যাপের মাধ্যমে গুগল ড্রাইভ ও ড্রপবক্স থেকে যে কোনো নতুন ফাইলে দ্রুতগতিতে প্রবেশ করা যাবে। কেবল ফাইলই নয়; ছবি কিংবা কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনও পাঠানো যাবে। এমনকি, প্রেরণ করা যাবে ছবির গ্রাফিকস ইন্টারচেঞ্জ ফরম্যাট (জিআইএফ), তাও ইয়াহু মেইল অ্যাপে নতুন কোনো মেইল লেখার ক্ষেত্রেও।

ইয়াহু কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা ‘লাভ’, ‘লোল’, ‘কিউট’, ‘চিয়ার্স’, ‘ফেইল’, ‘হ্যাপি’র মতো ক্যাটাগরি থেকে উপযুক্ত জিআইএফটি পছন্দ করে নিতে পারবেন।


ইয়াহু মেইল অ্যাপটির আধুনিক সংস্করণ আইওএস (৪.৩) ও অ্যান্ড্রয়েড (৫.৪)-এর সুবিধা সম্বলিত যেকোনো ডিভাইসে মিলবে। খবর দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।

0 Comment "ইয়াহুর মেইল অ্যাপে এলো একাধিক মেইলবক্স চালানোর সুবিধা "

Post a Comment

সবাইকে ’প্রযুক্তির দিশা’য় স্বাগতম।